রাণীশংকৈলে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ 

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ | প্রিন্ট

রাণীশংকৈলে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ 
image_pdfimage_print
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বিরাশি বাজারে গত ১৪ আগষ্ট বৃহস্পতিবার সন্ধ্যায় মাহি টের্ডাস থেকে ৬৮ প্রকার মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ করেছে কৃষি অফিস।
স্থানীয়রা জানায়,মাহি টের্ডাসের স্বত্বাধিকার আব্দুল মালেক দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ বালাইনাশক কৃষকদের মাঝে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে কৃষি উপ-সহকারী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা অভিযান চালিয়ে তার দোকান হতে চার বস্তা মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ করে দোকানে শিলগালা করে রাখে। স্থানীয় জাপা নেতা আনিকুলের অভিযোগ জব্দকৃত বিষগুলো ধ্বংস করে দোকান মালিক কে মোটা অংকের জরিমানা করা উচিত। তাহলে কৃষক এধরনের  প্রতারিত দোকানদারের হাত থেকে রেহাই পাবে।
এ ব্যাপারে দোকান মালিক আব্দুল মালেক বলেন, সময়ের অভাবে মেয়াদউত্তীর্ণ  কীটনাশক গুলো আলাদা করে রাখতে পারিনি তাই এমনটি হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, মাহি ট্রেডাস থেকে কেলারিক,গেন্ডা সহ ৬৮ প্রকার মেয়াদউত্তীর্ণ  কীটনাশক পাওয়া গেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান কে অবগত করেছি, তিনি না আসলে জরিমানা ছাড়াই ধ্বংস করা হবে।
Facebook Comments Box
advertisement

Posted ৯:২৫ পিএম | শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd