মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

১০০ টাকার নতুন নোট বাজারে আসছে কাল

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১১ আগস্ট ২০২৫ | প্রিন্ট

১০০ টাকার নতুন নোট বাজারে আসছে কাল
image_pdfimage_print

বাজারে আসছে নতুন নকশার ১০০ টাকার নোট। বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্যের ছবি স্থান পাওয়া এ নোট আগামীকাল প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। এরপর ধাপে ধাপে অন্যান্য শাখা থেকেও বিতরণ করা হবে।

এর আগে একই সিরিজে ১,০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট চালু করা হয়। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাকি মূল্যমানের নোটগুলোও পর্যায়ক্রমে চালু করা হবে।

নতুন নোটে যা থাকছে

গভর্নর আহসান হাবিব মনসুরের স্বাক্ষরিত ১৪০ মিমি × ৬২ মিমি আকারের এই নোটের সামনের অংশে থাকবে বাম পাশে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের ছবি এবং মাঝখানে জাতীয় ফুল শাপলার চিত্র। পেছনের অংশে থাকবে সুন্দরবনের দৃশ্য। নোটের মূল রঙ হবে নীল।

নিরাপত্তা বৈশিষ্ট্য

নোটটিতে থাকছে ১০টি আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য, যার মধ্যে রয়েছে-
• রঙ পরিবর্তনশীল ‘১০০’ সংখ্যা (সোনালি থেকে সবুজে রূপান্তরযোগ্য)
• নিরাপত্তা সুতা—লাল থেকে সবুজে পরিবর্তনশীল
• রয়েল বেঙ্গল টাইগারের জলছাপ
• দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তিনটি উঁচু বিন্দু
• ইন্টাগ্লিও প্রিন্টিং, মাইক্রোপ্রিন্ট, সি-থ্রু ইমেজ ও UV সুরক্ষা ফিচার

নোটের দুই পাশে থাকা বিশেষ বার্নিশের কারণে এটি চকচকে হবে এবং দীর্ঘস্থায়ী হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩২ অপরাহ্ণ | সোমবার, ১১ আগস্ট ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd