শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সুনামগঞ্জের বাহাদুরপুরে বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ নিহত ৩জন, আহত ২

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫ | প্রিন্ট

সুনামগঞ্জের বাহাদুরপুরে বাস সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ নিহত ৩জন, আহত ২
image_pdfimage_print

সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় বাস ও সিএনজি অট্রোরিকসার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ ৩ সিএনজির যাত্রীর নিহত হয়েছে এবং অপর আরো ২ জন আহত হয়েছে।বুধবার দুপুরে সদর উপজেলার বাহাদুরপুর এলাকায় দুটি বিপরীতগামি যাত্রীবাহি বাস ও সিএনজি অট্রোরিকসার মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, সুনামগঞ্জের শান্তিগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী সুনামগঞ্জ শহরের আরপিনগর এলাকার দোলোয়ার হোসেনের মেয়ে আফসানা খুশী, ও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর স্নেহা চক্রবর্তী,সে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামের বিপুল চক্রবর্তীর মেয়ে। অপর নিহত শহরের আলীপাড়ার বাসিন্দা শফিকুল ইসলাম।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, নিহত দুই শিক্ষার্থী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট থেকে অন্যান্য যাত্রীদের সাথে সিএনজি যুগে শহরে ফিরছিলেন। ফেরার পথে সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় বিপরীত মুখি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ( ৫০ ) ও আফসানা খুশী ( ১৭) নামের দুইজনের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা গুরুত্বর আহত তিনজনকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক স্নেহা ( ১৮ ) নামের অপর শিক্ষার্থীর মৃত্যু ঘোষনা করেন।
এঘটনায় গুরুত্বর আহত আরও দুইজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিলেটের এম জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ট্রাফিক ইনচার্জ মোহাম্মদ হানিফ মিয়া। তিনি বলেন, আমরা সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিন লাশ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,লাশগুলো ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে সকল পরিবহনের চালক হেলপার ও যাত্রীদের আরো সর্তক হওয়া প্রয়োজন। একটু ভূলের কারণে যেকোন সময় মারাত্মক র্দূঘটনায় পতিত হওয়ার সম্ভাবণা থাকে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ আগস্ট ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd