শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

হবিগঞ্জের বানিয়াচংয়ে এসএসসি পরিক্ষার্থী অপহরণের আড়াই মাস পর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৬ আগস্ট ২০২৫ | প্রিন্ট

হবিগঞ্জের বানিয়াচংয়ে এসএসসি পরিক্ষার্থী অপহরণের আড়াই মাস পর উদ্ধার
image_pdfimage_print

হবিগঞ্জের বানিয়াচংয়ের বাসিন্দা এক এসএসসি পরিক্ষার্থী অপহরণের আড়াই মাস পর র‍্যাবের অভিযানে উদ্ধার করা হয়েছে।
এবং অপহরনকারী মুস্তাকিমকে গ্রেফতার করেছেন র‍্যাব ৯এর শায়েস্তাগঞ্জের একটি অভিযানিক টিম।

এই ঘটনায় নবীগঞ্জ থানায় একটি মামলা করেছিলেন ছাত্রীর পিতা।
মামলা নং-২৫ তারিখ ১৮/৫/২৫ইং।
মামলার বিবরণ সূত্রে জানাযায়,আসামী মুস্তাকিম তার মেয়ে এসএসসি পরিক্ষার্থী ছাত্রীকে স্কুলে আসা যাওয়ার পথে প্রায়ই কুপ্রস্তাব দিতো।
আসামীর কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১৩মে স্কুলে যাওয়ার পথে জোরপূর্বক সিএনজি অটোরিকশায় তুলে অপহরণ করে নিয়ে যায় মুস্তাকিম।

এই বিষয়ে র‍্যাব ৯ সূত্রে জানাযায়,হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলা ৬নং কাগাপাশা ইউনিয়নের বাসিন্দা এসএসসি পরিক্ষার্থী ছাত্রী অপহরণের আড়াই মাস পর ৫ আগষ্ট রাতে বাহুবল উপজেলা থেকে র‍্যাবের অভিযানে উদ্ধার হয় অপহরণকারী মুস্তাকিমের হেফাজতে থাকা ছাত্রীকে।
এবং গ্রেফতার করা হয় একই ইউনিয়নের চানপুর গ্রামের হাবিবুর রহমানের পুত্র মামলার প্রধান আসামী অপহরণকারী মুস্তাকিমকে।
এরই প্রেক্ষিতে র‍্যাব ৯এর সিপিবি এই মামলার ছায়া তদন্ত করে গতকাল রাতে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় অভিযান পরিচালনা করে ছাত্রীকে উদ্ধার সহ মামলার প্রধান আসামি অপহরণকারীকে গ্রেফতার করে নবীগঞ্জ থানায় সোপর্দ করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০৫ অপরাহ্ণ | বুধবার, ০৬ আগস্ট ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd