মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গৌরীপুরে বেস্ট লাইফ ইন্সুইরেন্সের উদ্যোগে পুরষ্কার বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত

দিলীপ কুমার দাস   |   শনিবার, ২৬ জুলাই ২০২৫ | প্রিন্ট

গৌরীপুরে বেস্ট লাইফ ইন্সুইরেন্সের উদ্যোগে পুরষ্কার বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত
image_pdfimage_print

ময়মনসিংহের গৌরীপুরে শনিবার ( ২৬ জুলাই ) দুপুরে কালীপুর মধ্যম তরফস্থ শহিদ প্লাজার ৩য় তলায় বেস্ট লাইফ ইন্সুইরেন্সের কার্যালয়ে পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
গৌরীপুর জোন নান্দাইল শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আব্দুর রাশিদের সভাপতিত্বে এবং গৌরীপুর জোনের ব্রাঞ্চ ম্যানেজার মোঃ মোবারক হোসেন ও রুপালী আক্তারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুখ্য নির্বাহী কর্মকর্তা ও সিইও মোঃ নূরুল ইসলাম।
এতে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ ডিভিশনের সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান বক্তা মোঃ মাসুদ হাসান জামাল, বিশেষ অতিথি গৌরীপুর জোনাল অফিসের সহকারী এজেন্সি ডিরেক্টর ও ইনচার্জ মোঃ মেহেদী হাসান, বিশেষ অতিথি ও গৌরীপুর জোনের বি,এম মোছাঃ রওশন আরা আক্তার, এফ, এ কামাল উদ্দিন, ইউ,এম বিপ্লবা আক্তার, হামিদা আক্তার, কল্পনা আক্তার, রুপালী আক্তার, ইয়াসমিন আক্তার।


গত তিনমাসে বেস্ট লাইফ ইন্সুইরেন্সে সন্তোষজনক কাজ করায় ১ম পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন এফ, এ মোঃ কামাল উদ্দিন,২য় পুরস্কার হামিদা আক্তার, ৩য় পুরষ্কার কল্পনা আক্তার, ইউ,এম হিসেবে ১ম পুরস্কার গ্রহণ করেন বিপ্লবা আক্তার, ২য় পুরস্কার রুপালী আক্তার, ৩য় পুরস্কার ইয়াসমিন আক্তার ও বি,এম হিসেবে ১ম পুরস্কার গ্রহণ করেন রওশন আরা আক্তার। অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত অতিথিবৃন্দ ও গৌরীপুর জোনের সকলের মাঝে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৫৫ অপরাহ্ণ | শনিবার, ২৬ জুলাই ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd