শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পিএলআই এএমএল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট

পিএলআই এএমএল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন
image_pdfimage_print

বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড পিএলআই এএমএল ফাস্ট ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) কমিশনের ৮৫৬তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সভায় চার কমিশনার উপস্থিত ছিলেন।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম  বলেন, বে-মেয়াদি ফান্ড পিএলআই এএমএল ফাস্ট ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দেওয়া হয়েছে। ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৫০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি দুই কোটি টাকা দিয়েছে। বাকি ২৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।

ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো পিএলআই অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ফান্ডের ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫১ অপরাহ্ণ | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd