ভাঙ্গন প্রতিরোধে কুড়িগ্রামে বিক্ষোভ ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ | প্রিন্ট

ভাঙ্গন প্রতিরোধে কুড়িগ্রামে বিক্ষোভ ও সমাবেশ
image_pdfimage_print
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নকে ব্রহ্মপুত্রের হাত থেকে রক্ষার দাবিতে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম শহর থেকে নদী পথে ২২ কিলোমিটারসহ ৬২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ব্রহ্মপুত্র তীরবর্তী চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের প্রায় ২শতাধিক নদী ভাঙনকবলিত মানুষজন কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে।
সমাবেশে চর উন্নয়ন কমিটি চর রাজিবপুর শাখার সদস্য সচিব আমিনুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।
পরে নদী ভাঙ্গন প্রতিরোধে একটি বিক্ষোভ মিছিল সহকারে জেলা প্রশাসক নুসরাত সুলতানাকে স্মারকলিপি প্রদান করে।
Facebook Comments Box
advertisement

Posted ৪:১৮ পিএম | বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd