শনিবার ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জুলাই গণঅভ্যুত্থানের  স্মরণে নওগাঁয় প্রতীকী ম্যারাথন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ | প্রিন্ট

জুলাই গণঅভ্যুত্থানের  স্মরণে নওগাঁয় প্রতীকী ম্যারাথন
image_pdfimage_print
স্বৈরাচারবিরোধী সংগ্রামের ইতিহাসে এক গৌরবময় অধ্যায় ‘জুলাই গণঅভ্যুত্থান’। এই ঐতিহাসিক ঘটনার শহীদ ও আহতদের স্মরণে নওগাঁয় আয়োজন করা হয় প্রতীকী ম্যারাথন। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমী কর্মসূচিতে অংশ নেন শহীদ পরিবার, আহতদের স্বজন এবং নানা বয়সের মানুষ।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। উদ্বোধনের পর দৌড় শুরু হয়ে শেষ হয় শহরের নওজোয়ান মাঠে। এতে নারী-পুরুষ, শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
ম্যারাথনে অংশগ্রহণকারীরা বলেন, এমন আয়োজন ইতিহাস স্মরণ ও চেতনা জাগানোর জন্য অত্যন্ত সময়োপযোগী। অনেকেই আশা প্রকাশ করেন, প্রতিবছরই এমন কর্মসূচি অনুষ্ঠিত হোক।
কলেজ শিক্ষার্থী জান্নাত আরা রুমি বলেন, “জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দৌড়াতে পেরে গর্বিত। এমন আয়োজন শুধু স্মরণ নয়, আমাদের সচেতনও করে তোলে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক ফজলে রাব্বি বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের স্বাধীন মনন ও গণতান্ত্রিক চেতনার রূপকার। সেই সাহস ও আদর্শ নিয়ে আমরা বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়তে চাই।”
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, “জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে মাসব্যাপী নানা আয়োজন চলছে। তার অংশ হিসেবেই এই প্রতীকী ম্যারাথন। এতে অংশগ্রহণকারীদের মধ্যে যে উৎসাহ ও ঐক্য দেখা গেছে, তা আমাদের আশাবাদী করে।”
তিনি আরও বলেন, “১৯৭৪ সালের ওই আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তারা ছিলেন সাহস ও স্বপ্নের প্রতীক। তাদের ত্যাগকে স্মরণ করেই আমাদের আগামী দিনের বাংলাদেশ নির্মাণে এগিয়ে যেতে হবে।”
Facebook Comments Box
advertisement

Posted ১:০১ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd