শনিবার ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

লালমনিরহাটে বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা; ঝরে পড়ছে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ | প্রিন্ট

লালমনিরহাটে বাড়ছে শিশু শ্রমিকের সংখ্যা; ঝরে পড়ছে শিক্ষার্থীরা
image_pdfimage_print
লালমনিরহাটে শিশু শ্রমিকদের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। অফুরন্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও ঝড়ে পড়ছে কোমলমতি শিক্ষার্থীরা। এতে করে ব্যাহত হচ্ছে প্রাথমিক শিক্ষা। লালমনিরহাট জেলা শহরের অলিতে গলিতে শিশুশ্রম দিয়ে আসছে শিশুরা।
লালমনিরহাট জেলার ৫টি (লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম) উপজেলার ৪৫টি ইউনিয়ন, ২টি (লালমনিরহাট, পাটগ্রাম) পৌরসভার বিভিন্ন লেদ মেশিন, হোটেল, মোটর সাইকেল গ্যারেজসহ বিভিন্ন দোকানে এবং জুয়েলারী কারখানায় শিশু শ্রমিক কাজ করছে।
জানা গেছে, বিভিন্ন ফ্যাক্টরী ও বিভিন্ন হোটেল, লেদসহ মোটর সাইকেল গ্যারেজে অধিক সংখ্যক শ্রমিক শিশু।
শিশু শ্রমিকের বৃদ্ধির কারন অনুসন্ধান করে জানা যায়, এখানকার অধিকাংশ লোকই শ্রমিক। অভাব আর দারিদ্রের কারণে তারা তাদের সন্তানকে বিভিন্ন হোটেল, ওয়েলডিং এর মতো ঝুঁকিপূর্ণ কাজে লাগিয়ে দেয়। অভাব ও দারিদ্রতার কারনে বড়দের চেয়ে কম মজুরি পাওয়ায় মালিকরা বিভিন্ন কাজে শিশু শ্রমিক বেশি পছন্দ করে। আর এসব শিশুর বয়স ৭-১৪ বছর। এই বয়সে এদের বিদ্যালয়ে বই, খাতা নিয়ে থাকার কথা, কিন্তু তারা এখন শ্রম বিক্রয় করে জীবিকা নির্বাহে সময় ব্যয় করছে।
জানা যায়, ঝরেপড়া এবং বিদ্যালয় না যাওয়া শিশুর সংখ্যা বেড়ে গেলেও এ নিয়ে কারো কোনো মাথা ব্যাথা নেই। এই শিশুরা দরিদ্র বাবা-মায়ের সঙ্গে জীবিকা নির্বাহের জন্য বেড়িয়ে পড়েন কাজের সন্ধানে। জীবন প্রবাহে দুর্ভাগ্যে এই শিশুরা পাচ্ছে না শারীরিক ও মানসিকভাবে বেড়ে ওঠার অনুকুল পরিবেশ। পাচ্ছে না শিক্ষা লাভের সুযোগ, পাচ্ছে না খাদ্য, বস্ত্র ও চিকিৎসার সুযোগ এবং নিশ্চয়তা।
Facebook Comments Box
advertisement

Posted ৮:৪৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd