শনিবার ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার পর রশিতে ঝুলে স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১২ জুলাই ২০২৫ | প্রিন্ট

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার পর রশিতে ঝুলে স্বামীর আত্মহত্যা
image_pdfimage_print

নেত্রকোনার কলমাকান্দায় পারিবারিক কলহের জেরে স্ত্রী রাবেয়া আক্তার(২৭)কে কুপিয়ে হত্যার পর রশিতে ঝুলে রাশেদ মিয়া(৩০) স্বামীর নিজে আত্মহত্যা করেছে।

আজ শনিবার(১২ জুলাই) দুপুরে জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের নক্তিপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার কিছুক্ষণ আগে রাশেদ বাজারে গিয়েছিল বাজার থেকে এসে। পারিবারিক কলহের জেরে স্ত্রী মোছা: রাবেয়াকে কুপিয়ে জখম করে। পরে ঘরের আড়ার সাথে রশিতে ঝুলে তিনি নিজেই আত্মহত্যা করেন।  আশপাশে তেমন বাড়িঘর না থাকায় তাদের ছোট ছোট তিন সন্তানের কান্নাকাটিতে এলাকাবাসী শুনে এগিয়ে আসে। পরে রাবেয়ার বাড়ির লোকজন এসে  রাবেয়াকে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে সিধলি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাশেদের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

রাশেদের বাবা পন্ডিত মিয়া জানান, আমাদের বাড়ি একটু দূরে আমি মাছা ধরতে গিয়েছিলাম। মাচ ধরে ব্রিকির পর বাড়িতে এসে এ ঘটনা শুনলাম।

এ ব্যাপারে দাঁড়ির ইনচার্জ ইনস্পেকটর আশরাফুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, আশপাশে তেমন বাড়িঘর নেই। নদীর পাড়ে তাদের বাড়ি।  তাই খবর পেয়ে পরে জড়ো হয়েছে লোকজন। তাদের তিন সন্তান বড় ছেলে আট বছর বয়সী। আইনি প্রক্রিয়া চলমান।

কলমাকান্দা উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা (টি এইচও) ডাক্তার মো.  আল মামুন জানান, ইনজুরিতে জখমি নারী রাবেয়া (২৭) কে  স্থানীয় লোকজন নিয়ে আসলে তাকে মৃত পাওয়া যায়।

কলমাকান্দা থানার ওসি লুৎফুর রহমান জানান, এটি একটি মর্মান্তিক ঘটনা আমরা এসে রাশেদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছি। আর রাবেয়ার মরদেহ হাসপাতালে রয়েছে, ২টি মরদেহ ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:২১ অপরাহ্ণ | শনিবার, ১২ জুলাই ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd