শনিবার ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কনস্টেবলকে স্যার ডেকে ধরা খেলেন ভুয়া নারী এস আই

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৫ জুলাই ২০২৫ | প্রিন্ট

কনস্টেবলকে স্যার ডেকে ধরা খেলেন ভুয়া নারী এস আই
image_pdfimage_print

গাজীপুরের জয়দেবপুর থানা এলাকায় বোরকার নিচে পুলিশের পোশাক পরে ছদ্মবেশে থানায় প্রবেশের সময় এক ভুয়া নারী পুলিশকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ৪ জুলাই রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তানিয়া (২৭) নামের ওই নারী পাওনা টাকার বিষয়ে অভিযোগ জানাতে থানায় আসেন। অভিযোগ জানানোর সময় তিনি পুলিশের ইউনিফর্ম পরিহিত ছিলেন এবং নিজেকে নারী উপপরিদর্শক (এসআই) হিসেবে পরিচয় দেন। এসময় তিনি একজন কনস্টেবলকে ‘স্যার’ বলে সম্বোধন করলে কর্তব্যরত ডিউটি অফিসারের সন্দেহ হয়।

পরে নারী পুলিশ সদস্যের সহায়তায় তানিয়াকে তল্লাশি করা হলে তিনি পুলিশের সদস্য নন বলে প্রমাণ পাওয়া যায়। আটক তানিয়া গাজীপুর সদর উপজেলার পিরুজালী (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা এবং তার বাবার নাম আবু তালেব।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, তার কাছ থেকে একটি পুলিশ ইউনিফর্ম জব্দ করা হয়েছে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসায় অভিযান চালিয়ে জিএমপি’র পোশাকসহ পুলিশের ব্যবহারিত আরও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, তানিয়া নিয়মিত পুলিশের পোশাক পরে বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন এবং সেসব ছবি ও ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করতেন। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি বিবাহিত এবং এক পুত্রসন্তানের জননী।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ জানান, তানিয়া নামের ওই ভুয়া নারী পুলিশকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার উদ্দেশ্য কী ছিল, পুলিশের পোশাক কোথা থেকে পেয়েছেন, অথবা কোনো অপরাধে জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৫ অপরাহ্ণ | শনিবার, ০৫ জুলাই ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd