শনিবার ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এইচএসসি পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ হওয়া মাহিরা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ জুন ২০২৫ | প্রিন্ট

এইচএসসি পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ হওয়া মাহিরা উদ্ধার
image_pdfimage_print

এইচএসসি পরীক্ষা দিতে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পুলিকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে নিখোঁজ হওয়া মাহিরাকে সাভার থেকে উদ্ধার করা হয় রোববার (২৯ জুন) দিনগত রাতে।

এর আগে, রোববার সকাল ৮টার দিকে এইচএসসি পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হন মাহিরা। দুপুর ১টার দিকে এইচএসসির পরীক্ষার সময় শেষ হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাসায় ফেরেননি। উদ্বিগ্ন পরিবারের সদস্যরা পরীক্ষা কেন্দ্রে গিয়ে জানতে পারেন, মাহিরা পরীক্ষায় উপস্থিতই হননি।

এ ঘটনার পরপরই সন্ধ্যায় রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে মাহিরার পরিবার। এরপর থেকেই তাকে খুঁজতে নামে আইনশৃঙ্খলা বাহিনী।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৫ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ জুন ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd