মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বন্ড ছেড়ে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে স্ট্যান্ডার্ড ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৯ জুন ২০২৫ | প্রিন্ট

বন্ড ছেড়ে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে স্ট্যান্ডার্ড ব্যাংক
image_pdfimage_print

পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসির আরও একটি সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। প্রস্তাবিত বন্ডটি ইস্যুর মাধ্যমে ব্যাংকটি বাজার থেকে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে।

ব্যাসেল-৩ অনুযায়ী টায়ার-২ মূলধনভিত্তি শক্তিশালী করতে এই অর্থ ব্যবহার করবে ব্যাংকটি।

এই বন্ডের নাম- স্ট্যান্ডার্ড ব্যাংক ৫ম মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড। এর আগে ব্যাংকটি আরও চারটি সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করেছে।

রবিবার (২৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্য অনুসারে, আলোচিত বন্ডটি হবে স্ট্যান্ডার্ড ব্যাংকের ৫ম সাব-অর্ডিনেটেড বন্ড। এই বন্ডের মেয়াদ হবে ৭ বছর। মেয়াদ শেষে এর পূর্ণ অবসায়ন ঘটবে। বন্ডটি শেয়ারে রূপান্তর-অযোগ্য। অর্থাৎ এর কোনো অংশ শেয়ারে রূপান্তর হবে না। এই বন্ডের বিপরীতে কোনো জামানত থাকবে না। এর সুদের হার হবে ভাসমান। বন্ডটি হবে কুপনযুক্ত।

বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করার এই সিদ্ধান্ত কার্যকর হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৪২ অপরাহ্ণ | রবিবার, ২৯ জুন ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd