রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রেললাইন নির্মাণে ৭ হাজার কোটি টাকা দেবে জাইকা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৮ জুন ২০২৫ | প্রিন্ট

রেললাইন নির্মাণে ৭ হাজার কোটি টাকা দেবে জাইকা
image_pdfimage_print

জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণে বাংলাদেশ সরকারের সঙ্গে ঋণচুক্তি সই করেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)।

শুক্রবার (২৭ জুন) রাজধানীর আগারগাঁওয়ের ইকোনমিক রিলেশনস ডিভিশনে এই চুক্তি সই অনুষ্ঠিত হয়।​

চুক্তির আওতায় জাপানি ওডিএ সহায়তায় প্রায় ৭ হাজার ৬৯৪ কোটি টাকা ঋণ দিবে জাইকা।

চুক্তিতে সই করেন জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী।​

১৬২ কিলোমিটার দীর্ঘ এই রেললাইন নির্মাণের মাধ্যমে ঢাকা ও পশ্চিমাঞ্চলের মধ্যে রেল সংযোগ ও পরিবহন সক্ষমতা বাড়বে। এটি জাইকার অর্থায়নে নির্মিত যমুনা রেলসেতুর পূর্ণ সুবিধা কাজে লাগাতে সহায়তা করবে।​

ইচিগুচি তোমোহিদে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের পথে জাইকার সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। এসময় শাহরিয়ার কাদের সিদ্দিকী জাপানের জনগণকে বাংলাদেশের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০১ অপরাহ্ণ | শনিবার, ২৮ জুন ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd