শিরোনাম >>
শিরোনাম >>

 আদানি গোষ্ঠীর শেয়ারে পতন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৯ মার্চ ২০২৩ | প্রিন্ট

 আদানি গোষ্ঠীর শেয়ারে পতন অব্যাহত
image_pdfimage_print

হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই আদানি গোষ্ঠীর বিভিন্ন শেয়ারের দাম তলানিতে নেমেছে। গ্রুপটির শেয়ারে বিনিয়োগ থেকে দূরে থাকছেন দেশি-বিদেশি বিনিয়োগকারীরা।

এ অবস্থায় মঙ্গলবার (২৮ মার্চ) গৌতম আদানির সংস্থার ১০টি শেয়ারের দাম কমেছে। এই নিয়ে টানা দু’দিন আদানি গোষ্ঠীর শেয়ারের পতন হলো।

জানা গেছে, মঙ্গলবার আদানি পাওয়ার, আদানি ট্রান্সমিশন, আদানি টোটাল গ্যাসের শেয়ারের মূল্য ৫ শতাংশ কমেছে। এই গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজেসের শেয়ারের দাম প্রায় ৩ শতাংশ কমেছে। অন্যদিকে আদানি পোর্টসের শেয়ারের দামও প্রায় ৪ শতাংশ কমেছে।

এদিকে হিন্ডেনবার্গের পর ‘দ্য কেন’ নামে একটি সংস্থার রিপোর্টে আদানি গোষ্ঠী ২.১৫ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ পরিশোধ করেছে কি না তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এরপরই ফের এই শেয়ারের দরে পতন লক্ষ্য করা গেছে।

অন্যদিকে গৌতম আদানিকে টেনে তলানিতে নামানো যুক্তরাষ্ট্রভিত্তিক পরামর্শক ও গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ আরেকটি প্রতিবেদন প্রকাশের ঘোষণা দিয়েছে। ওই প্রতিবেদন নতুন করে তোলপাড় সৃষ্টি করার মতো বড় হতে যাচ্ছে বলে জানালেও বিস্তারিত কোনো তথ্য দেয়নি হিন্ডেনবার্গ রিসার্চ।

Facebook Comments Box
advertisement

Posted ১০:২৭ এএম | বুধবার, ২৯ মার্চ ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd