শিরোনাম >>
শিরোনাম >>

ডিএসই ও সিএসইতে নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ | প্রিন্ট

ডিএসই ও সিএসইতে নতুন ট্রেজারি বন্ডের লেনদেন শুরু
image_pdfimage_print

দেশের পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা নতুন ১৫ বছর মেয়াদের ট্রেজারি বন্ডের লেনদেন শুরু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) থেকে ডিএসই ও সিএসইতে ট্রেজারি বন্ডটির লেনদেন শুরু হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

তথ্য মতে, নতুন বন্ডটির নাম হলো- ‘‘15Y BGTB 27/03/2040’’। ডিএসইতে বন্ডটির লেনদেন কোড- ”TB15Y0340” এবং ডিএসইতে স্ক্রিপ্ট কোড- “88532”। একইভাবে সিএসইতে বন্ডটির লেনদেন কোড- ‘TB15Y0340” এবং সিএসইতে ট্রেডিং আইডি- “50298”।

তথ্য মতে, ‘এ’ ক্যাটাগরিতে ডিএসই ও সিএসই’র ডেবট বোর্ডের অনুমতি সাপেক্ষে বন্ডটির মেয়াদ আগামী ২০৪০ সালের ২৭ মার্চ শেষ হবে। বন্ডটির প্রতি ইউনিটের মূল্য ৯৯.৫৫৭৪ টাকা এবং অভিহিত মূল্য ১০০ টাকা। বন্ডের মার্কেট লট ১০০০টি করে। এই বন্ড ১২.২৮ শতাংশ হারে বছরে ২ বার কুপন প্রদান করবে।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৬ পিএম | বুধবার, ০৯ এপ্রিল ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd