নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিগুলোকে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়। আজ থেকে কোম্পানিগুলোর শেয়ার ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হবে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এতথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে বিকন ফার্মা, রহিমা ফুড ও বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি (বিবিএস)। নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত লভ্যাংশ বিতরণ না করার কারণে এসব কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।
এসব কোম্পানির মধ্যে বিকন ফার্মা ও রহিমা ফুডকে ‘এ’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। আর বিবিএসকে ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
Posted ১:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd