শিরোনাম >>
শিরোনাম >>

 পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টা থেকে দেড়টা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ মার্চ ২০২৩ | প্রিন্ট

 পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টা থেকে দেড়টা
image_pdfimage_print

পবিত্র রমজান মাসে ব্যাংক ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে পুঁজিবাজারে লেনদেনের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নতুন সময়সূচি অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অর্থাৎ সাড়ে ৩ ঘণ্টা লেনদেন চলবে।

 

এর আগে ২০ মার্চ (সোমবার) বিএসইসি থেকে শেয়ারবাজারে নতুন লেনদেনের সময়সূচি সংক্রান্ত একটি চিঠি দুই স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালককে পাঠানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, রমজানে সকাল ১০টায় লেনদেন শুরু হবে। শেষ ১০ মিনিট পোস্ট ক্লোজিং সেশনসহ লেনদেন চলবে দুপুর দেড়টা পর্যন্ত।

রমজান মাস শেষ হলে আগের নিয়মে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত লেনদেন চলবে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৩৭ এএম | সোমবার, ২৭ মার্চ ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd