সোমবার ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ৩ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট

শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিলো ৩ কোম্পানি
image_pdfimage_print

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির পরিচালনা পর্ষদের ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এ লভ্যাংশ বিতরণ করেছে কোম্পানিটি।

কোম্পানি তিনটি হলো- হা-ওয়েল টেক্সটাইল (বিডি) লিমিটেড, রহিম টেক্সটাইল মিলস লিমিটেড এবং মালেক স্পিনিং মিলস লিমিটেড।

বুধবার (১৫ জানুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

হা-ওয়েল টেক্সটাইল (বিডি) লিমিটেড, রহিম টেক্সটাইল মিলস লিমিটেড এবং মালেক স্পিনিং মিলস লিমিটেডের ঘোষিত নগদ লভ্যাংশ বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে।

হা-ওয়েল টেক্সটাইল ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ করে লভ্যাংশ দেওয়ার ঘোষণা করে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সে হিসাবে কোম্পানিটির প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ২ টাকা করে নগদ লভ্যাংশ পেয়েছেন শেয়ারহোল্ডারা।

রহিম টেক্সটাইল মিলস ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ করে লভ্যাংশ দেওয়ার ঘোষণা করে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সেই হিসাবে কোম্পানিটির প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা করে নগদ লভ্যাংশ পেয়েছেন শেয়ারহোল্ডারা।

মালেক স্পিনিং মিলস ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ করে লভ্যাংশ দেওয়ার ঘোষণা করে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সেই হিসাবে কোম্পানিটির প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ারের বিপরীতে ১ টাকা করে নগদ লভ্যাংশ পেয়েছেন শেয়ারহোল্ডারা।

কোম্পানি তিনটির বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ঘোষিত লভ‌্যাংশ অনুমোদন করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৩৬ অপরাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd