শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ম্যাকসন্স স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট

ম্যাকসন্স স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
image_pdfimage_print

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২৪-সেপ্টেম্বর’২৪) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৭১ পয়সা লোকসান হয়েছে। গত বছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি ১ টাকা ০৬ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৬২ পয়সা।

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৩ টাকা ৫১ পয়সা, যা গত বছরের একই সময়ে মাইনাস ৭৪ পয়সা ছিল।

Facebook Comments Box
advertisement

Posted ২:১০ অপরাহ্ণ | রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd