রবিবার ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মে’র শুরুতে খুলছে পায়রার ‘প্রথম টার্মিনাল’

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ মার্চ ২০২৩ | প্রিন্ট

মে’র শুরুতে খুলছে পায়রার ‘প্রথম টার্মিনাল’
image_pdfimage_print

মে মাসের প্রথম সপ্তাহে পায়রা বন্দরের ‘প্রথম টার্মিনাল’ উদ্বোধন করা হবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। আর এপ্রিলের প্রথম সপ্তাহেই বন্দরে ভিড়বে দেশের ইতিহাসে সবচেয়ে বড় জাহাজ (১০.৫ মিটার ড্রাফটের এবং ২২৫ মিটার দৈর্ঘ্যের)।

বুধবার (২২ মার্চ) মন্ত্রণালয়ের সভাকক্ষে আওতাধীন সংস্থাসমূহের ২০২২-২০২৩ অর্থবছরের এডিপিভুক্ত জিওবি ও সংস্থার নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে এসব তথ্য জানানো হয়।

সভায় জানানো হয়, এ সপ্তাহের মধ্যে সাতটি জাহাজ আসবে। আর পায়রা বন্দরের ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ ২৬ মার্চ সম্পন্ন হবে। তখন পোর্টটি আরো বেশি ভায়েবল হবে। বড় বড় জাহাজ আসবে। এছাড়া ইনার ও আউটারবারে মার্কিং, বয়া বাতি বসানো হয়েছে। ইনারবারে ১৫টি জাহাজ রাখা যাবে। সেখানে লোডিং আনলোডিং কার্যক্রম চলবে।

আরও জানানো হয়, পায়রা বন্দরের জন্য অধিগ্রহণকৃত জমির মালিকদের ৪ হাজার ২০০টি পরিবারকে ২৩টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা স্বাবলম্বী হচ্ছেন। ক্যাপিটাল ড্রেজিংয়ের মাটি দিয়ে এক হাজার একর জমি ভরাট করা হয়েছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী সভাপতিত্বে মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েলসহ সংস্থার প্রধানগণ সরাসরি ও অনলাইনে উপস্থিত ছিলেন।

বৈঠকে উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং নির্ধারিত সময়ের মধ‍্যে কাজগুলো সম্পন্নের ওপর গুরুত্বারোপ করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২৮ অপরাহ্ণ | বুধবার, ২২ মার্চ ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd