নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি যমুনা অয়েল কোম্পানি লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫০ শতাংশ লভ্যাংশ দেবে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
রোববার (০১ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৪০ টাকা। আগের বছর শেয়ার প্রতি ৩০ টাকা ৮৭ পয়সা আয় হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২৮ টাকা ৬১ পয়সা।
আগামী ৮ ফেব্রুয়ারি বিকাল ৪টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৪ ডিসেম্বর।
Posted ১:১৯ অপরাহ্ণ | সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd