নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ | প্রিন্ট
জীবন বীমা কোম্পানিসমূহে কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা এবং বীমা গ্রাহক ও জীবন বীমা কোম্পানির মধ্যে স্বচ্ছতা ও আস্থা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিআইএ’র প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল)। সভার শুরুতে বিআইএ’র প্রেসিডেন্ট বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত কর্পোরেট গর্ভন্যান্স গাইডলাইন্স মেনে চলার প্রয়োজনীয়তা বিশেষভাবে তুলে ধরেন।
সভায় বিভিন্ন জীবন বীমা কোম্পানির চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট আদিবা রহমান ও নির্বাহী কমিটির সদস্য সৈয়দ বদরুল আলম, মো. জালালুল আজিম এবং মো. গোলাম কিবরিয়া।
সভায় জীবন বীমা খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে গ্রাহকের আস্থা অর্জনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
Posted ৮:১৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd