মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আইডিআরএ’র সদস্য পদে আপেল মাহমুদের নিয়োগ চূরান্ত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট

আইডিআরএ’র সদস্য পদে আপেল মাহমুদের নিয়োগ চূরান্ত
image_pdfimage_print

ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আপেল মাহমুদকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (লাইফ) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের দিন থেকে পরবর্তী তিন বছরের জন্য তাকে এই নিয়োগ দেয়া হয়। তাকে নিয়োগ দিয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন- ২০১০ এর ধারা ৫ ( উপধারা -২ ) অনুযায়ী তার নিয়োগের তারিখ হতে পরবর্তী তিন বছর কিংবা বয়স ৬৭ বছর পূর্তি যা আগে ঘটে ; সে সময়ের জন্য আইডিআরএ’র সদস্য পদে নিয়োগ করা হলো। তার পারিশ্রমিক, ভাতা ও চাকরির অন্যান্য শর্তাবলি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে। গত বছরের ৫ জানুয়ারি ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন আপেল মাহমুদ। এর আগে তিনি প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দেশের বীমা খাতের বিভিন্ন কোম্পানিতে তার প্রায় তিন দশকের কর্ম অভিজ্ঞতা রয়েছে। তিনি চার্টার্ড ইন্স্যুরেন্স ইনস্টিটিউট (ইউকে) থেকে ২০০৪ সালে অ্যাডভান্স ডিপ্লোমা ইন ইন্স্যুরেন্স ডিগ্রি, মালয়েশিয়া ইন্স্যুরেন্স ইনস্টিটিউট হতে গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি থেকে ডিপ্লোমা ইন ইন্স্যুরেন্স ডিগ্রি সম্পন্ন করেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪৮ অপরাহ্ণ | সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd