শিরোনাম >>
শিরোনাম >>

 লভ্যাংশ দেবে না ৩ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ | প্রিন্ট

 লভ্যাংশ দেবে না ৩ কোম্পানি
image_pdfimage_print

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ।

কোম্পানিগুলো হলো- আজিজ পাইপস লিমিটেড, আনলিমা ইয়ার্ন লিমিটেড এবং এপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিশিং মিলস লিমিটেড।

রোববার (২৭ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে শনিবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আজিজ পাইপস: কোম্পানিটির পরিচালনা পর্ষদ আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেবে না। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (৬.০৩) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (৬.৮৭) টাকা। গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (৩৭.২৮) টাকা। আগামী ২২ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।

আনলিমা ইয়ার্ন: কোম্পানিটির পরিচালনা পর্ষদ আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (১.৮০) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.০৮ টাকা। গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮.৬২ টাকা। আগামী ২৩ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ নভেম্বর।

এপেক্স ওয়েভিং: কোম্পানিটির পরিচালনা পর্ষদ আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না। সর্বশেষ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (০.৩৭) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.৩০) টাকা। গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (১৬.২৯) টাকা। আগামী ১৯ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।

Facebook Comments Box
advertisement

Posted ২:০৭ পিএম | রবিবার, ২৭ অক্টোবর ২০২৪

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd