নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৩ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
আজ অনুষ্ঠিত হবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির বোর্ড সভা। কোম্পানিগুলো হলো- জেএমআই হসপিটাল, কেডিএস এক্সেসরিজ, স্কয়ার ফার্মা, ইভিন্স টেক্সটাইল, আরগন ডেনিমস, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, পূবালী ব্যাংক, এনআরবি ব্যাংক এবং ক্যাপিটেক গ্রোথ ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ বিকাল ৩টায় স্কয়ার ফার্মা, আরগন ডেনিম ও এনআরবি ব্যাংক, বিকাল সাড়ে ৩টায় সিটি জেনারেল ইন্স্যুরেন্স ও মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, বিকাল ৪টায় কেডিএস এক্সেসরিজ, ইভিন্স টেক্সটাইল ও গ্রোথ ফান্ড এবং বিকাল ৫টায় পূবালী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত হবে।
সভায় স্কয়ার ফার্মা, জেএমআই হসপিটাল, আরগন ডেনিম, কেডিএস এক্সেসরিজ এবং ইভিন্স টেক্সটাইলের ৩০ জুন, ২০২৪ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
অপরদিকে, অনুষ্ঠিত সভায় এনআরবি ব্যাংক, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক এবং পূবালী ব্যাংকের ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষতী আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। এছাড়া, ক্যাপিটেক গ্রোথ ফান্ডের ৩০ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরিক্ষতী আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
Posted ১:০৩ অপরাহ্ণ | বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd