রবিবার ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দরপতনে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৯ মার্চ ২০২৩ | প্রিন্ট

দরপতনে সপ্তাহ শুরু
image_pdfimage_print

সপ্তাহের প্রথম কার্যদিবস আজ (১৯ মার্চ) দেশের পুঁজিবাজারে দরপতন হয়েছে। শেয়ার বিক্রির চাপে এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৯টি প্রতিষ্ঠানের দর বেড়েছে। তার বিপরীতে কমেছে ৮৫টির।

এ ফলে এদিন ডিএসইতে সূচক কমেছে ১৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৮ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন।

 

ডিএসইর তথ্যমতে, রোববার দিনভর সূচক পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১২ দশমিক ৯১ পয়েন্ট কমে ৬ হাজার ২০৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ৩৫২ পয়েন্টে, ডিএস৩০ সূচক দশমিক ৯৭ পয়েন্ট কমে ২ হাজার ২১৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩১৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯টি কোম্পানির। এছাড়া দরপতন হয়েছে ৮৫টির কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২১৩টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৪৫২ কোটি ২৯ লাখ ১০ হাজার টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬০৭ কোটি ১৬ লাখ ৪৫ হাজার টাকা। অর্থাৎ দিনের ব্যবধানে লেনদেন কিছুটা কমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৮ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩২৩ পয়েন্টে অবস্থান করছে।

আজ সিএসইতে ১৩১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১০টির, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত আছে ৭৬টির দর।

দিন শেষে সিএসইতে ২৩ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার ৩৯৬ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৪ কোটি ৬৩ লাখ ৬৮ হাজার ৫০২ টাকার শেয়ার ও ইউনিটের।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৮ অপরাহ্ণ | রবিবার, ১৯ মার্চ ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd