বুধবার ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ডিএসইতে পিই রেশিও কমেছে ০.৮৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১২ অক্টোবর ২০২৪ | প্রিন্ট

ডিএসইতে পিই রেশিও কমেছে ০.৮৭ শতাংশ
image_pdfimage_print

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৬ থেকে ১০ অক্টোবর) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে ০.৮৭ শতাংশ।

শনিবার (১২ অক্টোবর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৩৩ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.২৪ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.০৯ পয়েন্ট বা ০.৮৭ শতাংশ কমেছে।

এর আগের সপ্তাহের (২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর) শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.৭০ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ১০.৩৩ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.৩৭ পয়েন্ট বা ৩.৪৬ শতাংশ কমেছিল।

খাত ভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- ব্যাংক খাতে ৬.১৬ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৮.০৭ পয়েন্টে, সিমেন্ট খাতে ১০.৭২ পয়েন্টে, প্রকৌশল খাতে ১১.১৩ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ১১.৭১ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতে ১২.০৪ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১২.৪১ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১২.৪৪ পয়েন্টে, টেক্সটাইল খাতে ১২.৯৯ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১৩.৭০ পয়েন্ট, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১৪.২৮ পয়েন্টে, পাট খাতে ১৪.৬১ পয়েন্টে, আর্থিক খাতে ১৫ পয়েন্টে, ট্যানারি খাতে ১৬.০৩ পয়েন্টে, আইটি খাতে ১৯.৩৬ পয়েন্টে, বিবিধ খাতে ২৬.৯৫ পয়েন্টে, মিউচ্যুয়াল ফান্ড খাতে ২৮.৬০ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২৯.৪৯ পয়েন্টে এবং সিরামিক খাতে ৯৫.৫৭ পয়েন্টে অবস্থান করছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৪ অপরাহ্ণ | শনিবার, ১২ অক্টোবর ২০২৪

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd