শুক্রবার ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১২ অক্টোবর ২০২৪ | প্রিন্ট

পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
image_pdfimage_print

পুঁজিবাজারে বীমা খাতে তালিকাভুক্ত পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি অর্থ বছরের তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৩) ও নয় মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ০.৯৩ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ০.৮৩ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ০.১০ টাকা বা ১২.০৫ শতাংশ।

এছাড়া চলতি হিসাব বছরের নয় মাস বা তিন প্রান্তিক মিলে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৩.৫০ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ৩.৬৭ টাকা। সে হিসেবে আলোচ্য প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা কমেছে ০.১৭ টাকা বা ৪.৬৩ শতাংশ।

এদিকে, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের কোম্পানির ঋণাত্মক শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে (৩.৮৯) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানির ঋণাত্মক শেয়ারপ্রতি মুনাফা ছিল (৪.৩৭) টাকা।

২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪.১৯ টাকা।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৩৪ অপরাহ্ণ | শনিবার, ১২ অক্টোবর ২০২৪

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd