নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৬ অক্টোবর ২০২৪ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১০ অক্টোবর বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এর আগের প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১ টাকা ১৮ পয়সা।
Posted ১২:৫৬ অপরাহ্ণ | রবিবার, ০৬ অক্টোবর ২০২৪
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd