মঙ্গলবার ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বৈরী আবহাওয়া : ৬ রুটে নৌ-চলাচল বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪ | প্রিন্ট

বৈরী আবহাওয়া : ৬ রুটে নৌ-চলাচল বন্ধ ঘোষণা
image_pdfimage_print

বৈরী আবহাওয়ায় নদী অশান্ত হওয়ার কারণে ছয়টি রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

 

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা এহতেশামুল পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়ায় সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করা হয়েছে। উপকূলীয় অঞ্চলের নদীতে প্রচণ্ড রোলিং (ঘূর্ণন) থাকার কারণে যাত্রীদের জানমালের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে।

 

এহতেশামুল পারভেজ জানান, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে হাতিয়া, ঢাকা থেকে বেতুয়া, ঢাকা থেকে খেপুপাড়া, ঢাকা থেকে চরমোন্তাজ, ঢাকা থেকে রাংগাবালী, ঢাকা থেকে মনপুরাগামী উপকূলীয় অঞ্চলের নৌপথের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই ঘোষণা বলবৎ থাকবে বলেও জানান তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd