বৃহস্পতিবার ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

লভ্যাংশ দেবে না ফনিক্স ও মাইডাস ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪ | প্রিন্ট

লভ্যাংশ দেবে না ফনিক্স ও মাইডাস ফাইন্যান্স
image_pdfimage_print

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির পরিচালনার পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি দুইটির পরিচালনা পর্ষদ।

কোম্পানি দুইটি হলো-ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ও মাইডাস ফাইন্যান্সিং পিএলসি। মঙ্গলবার (১ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ সভায় সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ফনিক্স ফাইন্যান্স: সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (৪২.৫২) টাকা। আগের হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল (৮.৩৬) টাকা। ২০২৪ সালের ৩০ জুন কোম্পানির ঋণাত্মক শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে (৩৩.২৮) টাকায়। লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৪ অক্টোবর।

মাইডাস ফাইন্যান্সিং: সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৪.৬৬) টাকা। আগের হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.০৬ টাকা। ২০২৩ সালের ৩০ জুন কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ দাঁড়িয়েছে ৬.৭৯ টাকায়। লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৪ নভেম্বর হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ অক্টোবর।

Facebook Comments Box
বিষয় :
advertisement

Posted ১:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd