রবিবার ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঢাকায় এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ | প্রিন্ট

ঢাকায় এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণের নির্দেশ
image_pdfimage_print

ঢাকায় এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেন, রাজধানীতে সবার জন্য পানির দাম এক হবে না, এলাকাভিত্তিক দাম নির্ধারণ করতে হবে। আমি ওয়াসাকে বলবো তারা যাতে এলাকা ভিত্তিক পানির দাম নির্ধারণ করে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে ওয়াসার বিল সংগ্রহ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তাজুল ইসলাম।

মন্ত্রী বলেন, আমাদের কানেকটিভিটি ইমপ্রুভ করতে হয়েছে। আমাদের এ শহরে কত মানুষ থাকবে তা ডিজাইন করতে হবে। মানুষ আগে ঢাকায় থাকতো না, তবে এখন থাকে। ঢাকায় সবাই থাকবে না। লোক ঢাকায় আসবে আবার বাইরে চলে যাবে। আমাদেরও এমন কাজ চলছে। দেশের সব মানুষকে ঢাকায় রাখতে পারবো না। ২০ মিলিয়ন মানুষ ঢাকায় থাকে। গুলশানে পানির দাম ১৫ টাকা, যাত্রাবাড়ী ১৫ টাকা। এলাকা ভিত্তিক সবকিছুই করা হবে।

তাজুল ইসলাম বলেন, ওয়াসাকে আমি বলবো হোল্ডিং অনুযায়ী পানির দাম নির্ধারণ করতে হবে। একেক এলাকায় একেক ধরনের দাম হবে। মানুষকে সচেতন করা হচ্ছে, এখন সবাই থাকায় থাকবে না। মেট্রোরেল, পদ্মা সেতুসহ বড় প্রকল্প নেওয়া হয়েছে চুরির জন্য- এমন অভিযোগ করা হয়েছে। কিন্তু এটা না। দেশকে এগিয়ে নিয়ে যেতে প্ল্যান করা হয়েছে। অর্থবছরের কাজ পুরোটাই করা হয়েছে। পাঁচ বছর টার্গেট করে আমরা কাজ করেছি। দারিদ্র্যতার হার কমেছে।

তিনি আরও বলেন, বিদেশের মতো আমাদেরও চিন্তা করতে হবে। তাই ঢাকায় আসা-যাওয়া থাকলেও ঢাকার বাইরে থাকতে হবে। এ সিদ্ধান্তে আমাদের এগিয়ে আসতে হবে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd