শিরোনাম >>
শিরোনাম >>

ব্লক মার্কেটে ২৫ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৩ অগাস্ট ২০২৪ | প্রিন্ট

ব্লক মার্কেটে ২৫ কোটি টাকার বেশি শেয়ার লেনদেন
image_pdfimage_print

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ২৫ কোম্পানির মোট ২৫ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ৭ কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানি ৭টি হলো- আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এক্সপ্রেস ইন্সুরেন্স, শমরিতা হসপিটাল, ডিবিএইচ ফাইন্যান্স, আলিফ ইন্ডাস্ট্রিজ, অগ্নি সিস্টেমস এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। আজ এই সাত প্রতিষ্ঠানের মোট শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে ২৩ কোটি ৩২ লাখ টাকারও বেশি।

জানা গেছে, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের। এদিন ফান্ডটির ৭ কোটি ৬৪ লাখ ৫৪ হাজার টাকার ইউনিট লেনদেন হয়েছে।

দ্বিতীয় সর্বোচ্চ এক্সপ্রেস ইন্সুরেন্সের ৪ কোটি ৬৩ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আর ৩ কোটি ৬৯ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় অবস্থানে রয়েছে শমরিতা হসপিটাল।

অন্য কোম্পানিগুলোর মধ্যে- ডিবিএইচ ফাইন্যান্সের ৩ কোটি ১৩ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকা, অগ্নি সিস্টেমসের ১ কোটি ৬ লাখ ৯৩ হাজার এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ৬৫ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৫৬ পিএম | শনিবার, ০৩ অগাস্ট ২০২৪

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd