সোমবার ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রেইন স্টেশনের কিউআইও আবেদন শুরু ১ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪ | প্রিন্ট

ব্রেইন স্টেশনের কিউআইও আবেদন শুরু ১ সেপ্টেম্বর
image_pdfimage_print

পুঁজিবাজারে এসএমই খাতে তালিকাভুক্তির প্রক্রিয়ায় থাকা ব্রেইন স্টেশন ২৩ পিএলসির কিউআইও আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কোম্পানিটির কিউআইও আবেদন চলবে।

কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্রেইন স্টেশন ২৩ এর কিউআইও আবেদনে আগ্রহীদের আগামী ২১ আগস্টের আগে পুঁজিবাজারে অন্তত ৩০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে। পাশাপাশি সাবস্ক্রিপশন ফি নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ পরিশোধ করতে হবে।

গত ০৯ জুন বিএসইসির ৯১১তম কমিশন সভায় কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) অনুমোদন পাওয়া ব্রেইন স্টেশন ২৩ পিএলসি পুঁজিবাজার থেকে ১০ টাকা অভিহিত মূল্যে ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ৫ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি কম্পিউটার ও আইটি সামগ্রী ক্রয় এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ১ জুলাই ২০২৩ – ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত সময়কালের তিন মাসের আর্থিক বিবরণ অনুযায়ী শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯২ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২৮ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুলাই ২০২৪

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd