নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৪ জুন ২০২৪ | প্রিন্ট
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি প্রিমিয়ার ব্যাংক পিএলসির ক্রেডিট রেটিং নির্ণয় করে তা প্রকাশ করা হয়েছে। কোম্পানিটিকে ক্রেডিট রেটিং দিয়েছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)।
সোমবার (২৪ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেডের রেটিংস অনুযায়ী কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-১’।
২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।
Posted ১:১৬ অপরাহ্ণ | সোমবার, ২৪ জুন ২০২৪
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd