বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিডি ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ | প্রিন্ট

বিডি ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা
image_pdfimage_print

শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ (শেয়ার প্রতি ১ টাকা ) লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।

মঙ্গলবার (১৪ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২৫ পয়সা। সেখান থেকে ১৮ কোটি ২৩ লাখ ৩৬ হাজার ২৬৭টি শেয়ারহোল্ডারদের এক টাকা করে লভ্যাংশ দেবে প্রতিষ্ঠানটি। বাকি অর্থ কোম্পানির রিজার্ভ ফান্ডে জমা হবে।

এর আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৩৬ পয়সা। সেখান থেকে ৬ শতাংশ নগদ আর বোনাস শেয়ার লভ্যাংশ দেওয়া হয় ৬ শতাংশ। সেই হিসাবে আগের বছরের চেয়ে মুনাফা কমেছে ২ শতাংশ।

পর্ষদ ঘোষিত এই লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিতে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ এপ্রিল। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ এপ্রিল।

আলোচ্য সময়ে কোম্পানির এনএভি হয়েছে ১৭ টাকা ৪১ পয়সা। এর আগের বছর অর্থাৎ ২০২১ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানিটি। তার আগের বছরও ১২ শতাংশ লভ্যাংশ দিয়েছিল প্রতিষ্ঠানটি।

২০০৭ সালে তালিকাভুক্ত কোম্পানিটির বর্তমান ঋণ রয়েছে ২৮৪ কোটি ৭৪ লাখ ৭০ হাজার টাকা। আজ (মঙ্গলবার) দিনের শুরুতে শেয়ারটির বাজার মূল্য ছিল ৪৪ টাকা ১০ পয়সা।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd