শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

এমএফএসের জন্য সহযোগী কোম্পানি গঠনের অনুমতি পেল প্রাইম ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ মে ২০২৪ | প্রিন্ট

এমএফএসের জন্য সহযোগী কোম্পানি গঠনের অনুমতি পেল প্রাইম ব্যাংক
image_pdfimage_print

দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পরিচালনার জন্য একটি সহযোগী কোম্পানি (Subsidiary Company) গঠনের অনুমতি পেয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ব্যাংকটিকে এ অনুমতি দিয়েছে।

প্রাইম ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বছরের (২০২৩) ১৪ আগস্ট প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদ এমএফএস কার্যক্রম পরিচালনাসহ ব্যবসা বহুমুখীকরণে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছিল। এসব সিদ্ধান্তের মধ্যে এমএফএস ছাড়াও ছিল মিউচুয়াল ফান্ড ও অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড পরিচালনার জন্য একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠন।

ওই সিদ্ধান্ত অনুসারে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পরিচালনার লক্ষ্যে প্রাইম ব্যাংক একটি সহযোগী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবে। এ কোম্পানির পরিশোধিত মূলধন হবে ৪৫ কোটি টাকা।

বলা হয়েছিল, সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর সম্মতি সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ মে ২০২৪

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd