রবিবার ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সূচকের নিম্নমুখী প্রবণতায় কমেছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ | প্রিন্ট

সূচকের নিম্নমুখী প্রবণতায় কমেছে লেনদেন
image_pdfimage_print

দেশের শেয়ারবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৯ মার্চ) সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বাজারে আগের দিনের চেয়ে লেনদেন কমেছে। অধিকাংশ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২ পয়েন্ট কমে ৬ হাজার ২৬০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক দশমিক শূন‌্য ৭৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬২ পয়েন্টে, ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩২৮ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৪৭ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ১১৩ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৫৪৫ কোটি ৬৮ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৬৪৯ কোটি ৫৪ লাখ টাকা।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪৫০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া, সিএসসিএক্স সূচক ২ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৯ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৫২ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৪৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৩৯টির, কমেছে ৪৬টির এবং অপরিবর্তিত আছে ৬৪টির। দিন শেষে সিএসইতে ৯ কোটি ৮৩ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd