বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উত্তরায় অস্ত্র ঠেকিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের সাড়ে ১১ কোটি টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩ | প্রিন্ট

উত্তরায় অস্ত্র ঠেকিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের সাড়ে ১১ কোটি টাকা ছিনতাই
image_pdfimage_print

প্রকাশ্য দিবালোকে রাজধানীর উত্তরায় অস্ত্র ঠেকিয়ে একটি বেসরকারি ব্যাংকের গাড়ি থেকে সাড়ে ১১ কোটি টাকা ছিনতাই হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ওই এলাকার তুরাগ থানার ডিউটি অফিসার শেখ জাহিদ গণমাধ্যমকে বলেছেন, রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের টাকার গাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটে। সশস্ত্র একটি চক্র গাড়িটি ঘিরে ধরে টাকা ছিনতাই করে নিয়ে যায়। গাড়িটি বুথে টাকা ঢোকাতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল। ব্যাংক দাবি করছে ওই গাড়িতে সাড়ে ১১ কোটি টাকা ছিল।

ডিউটি অফিসার শেখ জাহিদ বলেন, ঘটনা ঘটার খবর পেয়ে উত্তরা বিভাগের উপ-কমিশনার, ওসিসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। এ ঘটনার বিষয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৪৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd