নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৩ এপ্রিল ২০২৪ | প্রিন্ট
আজ অনুষ্ঠিত হবে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির পরিচালনা পর্ষদের সভা। কোম্পানি দুটি হলো একমি পেস্টিসাইডস এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি একমি পেস্টিসাইডসের পর্ষদ সভা আজ বুধবার (০৩ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় এবং পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের পর্ষদ সভা দুপুর ২টায় অনুষ্ঠিত হবে।
সভায় একমি পেস্টিসাইডসের ৩০ জুন ২০২৩ তারিখে এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানি দুটি। সভা শেষে লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
Posted ১২:৫৮ পিএম | বুধবার, ০৩ এপ্রিল ২০২৪
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd