নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক ৩০ ডিসেম্বর, ২০২৩ অর্থবছরের জন্য ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এরমধ্যে ১৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ বোনাস। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫ টাকা ২১ পয়সা। যা আগের বছর ছিল ৩ টাকা ৯০ পয়সা।
৩১ ডিসেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৪২ পয়সা। যা আগের বছর ছিল ২৭ টাকা ৬৬ পয়সা।
ঘোষিত ডিভিডেন্ডসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ মে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ এপ্রিল।
Posted ১২:৪৬ পিএম | বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd