নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ | প্রিন্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংকের ১ম পারপেচুয়াল বন্ডের লেনদেন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সাউথইস্ট ব্যাংক পিএলসির সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের এই সংক্রান্ত একটি লিস্টিং চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারীরা সাউথইস্ট ব্যাংকের ১ম পারপেচুয়াল বন্ডের জন্য ডিএসই ট্রেডিং কোড ‘SEB1PBOND’ এবং ডিএসই স্ক্রিপ কোড ‘২৬০১৮’ ব্যবহার করে করপোরেট বন্ড সেক্টরের অধীনে লেনদেনে অংশগ্রহণ নিতে পারবেন
Posted ১:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd