শিরোনাম >>
শিরোনাম >>

মেঘনা কনডেন্সড মিল্কের ব্যবসা নিয়ে নিরীক্ষকের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট

মেঘনা কনডেন্সড মিল্কের ব্যবসা নিয়ে নিরীক্ষকের শঙ্কা
image_pdfimage_print

পুঁজিবাজারে খাদ্য ও আনুসঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেডবিগত কয়েক বছর ধরে টানা লোকসানে রয়েছে । এতে কোম্পানির সম্পদ ঋণাত্মক হয়ে গেছে। ফলে কোম্পানির ভবিষ্যতে ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে থাকা নিয়ে শঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট নিরীক্ষক।

কোম্পানির ২০২২-২৩ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই শঙ্কার কথা প্রকাশ করেছে নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানির ২০২২-২৩ অর্থবছরে নিট ৩ কোটি ৪০ লাখ টাকা লোকসান হয়েছে। এছাড়া কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ঋণাত্মক (৭২.২২) টাকা, শেয়ারপ্রতি লোকসান (২.১৩) টাকা ও নিট পরিচালন নগদ প্রবাহ ঋণাত্মক (০.৯৪) টাকা রয়েছে। এতে মেঘনা কনডেন্সড মিল্কের এই সংকট কোম্পানির ভবিষ্যতে ব্যবসা পরিচালনা বা টিকিয়ে রাখার সক্ষমতা নিয়ে খুবই শঙ্কা তৈরি করেছে।

উল্লেখ্য, ২০০১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া মেঘনা কনডেন্সড মিল্কের পরিশোধিত মূলধনের পরিমাণ ১৬ কোটি টাকা। এর মধ্যে ৬২.৫৭ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণির (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের হাতে। বুধবার (২১ ফেব্রুয়ারি) কোম্পানির শেয়ার দর দাঁড়িয়েছে ২৭.৫০ টাকায়।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫১ পিএম | বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd