নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট
পুঁজিবাজারে মিউচুয়াল ফান্ড খাতে তালিকাভুক্ত এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্টি কমিটি ইউনিটহোল্ডারদের জন্য ৪.৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইউনিটহোল্ডারদের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ইউনিটহোল্ডারদের ঘোষিত লভ্যাংশ বিতরণে মিউচুয়াল ফান্ডটির রেকর্ড ডেট আগামী ১০ মার্চ নির্ধারণ করা হয়েছে।
সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির ইউনিটপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬১ টাকা। আগের হিসাব বিষয় বছরের একই সময়ে কোম্পানির ইউনিটপ্রতি মুনাফা ছিল ০.৬৯ টাকা।
২০২৩ সালের ৩১ ডিসেম্বর মিউচুয়াল ফান্ডটির ক্রয়মূল্যে নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০.৭৭ টাকা। আর বাজারমূল্যে নিট সম্পদ মূল্য (এনএভিপিইউ) দাঁড়িয়েছে ১০.৯৭ টাকা।
Posted ১২:০২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd