সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গার্ডিয়ান লাইফ-ক্লাউডওয়েল ডিজিটালের স্ট্র্যাটিজিক পার্টনারশিপ চুক্তি

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১০ মে ২০২৩ | প্রিন্ট

গার্ডিয়ান লাইফ-ক্লাউডওয়েল ডিজিটালের স্ট্র্যাটিজিক পার্টনারশিপ চুক্তি
image_pdfimage_print

বাংলাদেশে ডিজিটালাইজড ইন্স্যুরেন্স এর উজ্জ্বল পথপদর্শক গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং দেশের বিশিষ্ট রিটেইল এবং ডিজিটাল সেবা প্রদানকারী প্ল্যাটফর্ম ক্লাউডওয়েল ডিজিটাল সার্ভিসেস লিমিটেড (পেওয়েল) এর মধ্যে সম্প্রতি স্ট্র্যাটিজিক পার্টনারশিপ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় গ্রাহকরা পেওয়েল এর বি-টু-বি এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গার্ডিয়ান লাইফের বীমা পলিসি গ্রহণ করার সুযোগ পাবেন যা বীমা ক্রয়ের প্রক্রিয়াটিকে আগের চেয়ে আরও সহজ করে তুলবে। এই পার্টনারশীপ চুক্তির মাধ্যমে গার্ডিয়ান লাইফ এবং পেওয়েল গ্রাহকদের জন্য নিত্য নতুন উদ্ভাবনী এবং উপযুক্ত ডিজিটাল বীমা পণ্য অফার করতে পারবে যা দেশের ‘মাইক্রো হেলথ ইন্স্যুরেন্স’ এর ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে আরো সমৃদ্ধ করে তুলবে।

ফসিহউল মোস্তফা, হেড অফ ডিজিটাল চ্যানেল অ্যান্ড এডিসি, গার্ডিয়ান লাইফ এবং মোহাম্মদ কুদরতুল্লাহ, চিফ অপারেটিং অফিসার, পেওয়েল, তাদের নিজ নিজ প্রতিষ্ঠান এর পক্ষ থেকে অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করেন। আরিফুল হক, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট; আসিফ উল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট; শাহিন শাহাদাত, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তাসনিম তৃষা, অফিসার, গার্ডিয়ান লাইফ এর পক্ষ থেকে এবং মেহরাজ মুইদ, হেড অফ স্ট্রেটেজি অ্যান্ড প্ল্যানিং; তকি মেসবাহ উদ্দিন, লিড অব নিউ বিজনেস অ্যান্ড পার্টনারশিপ; রাকিবুল ইসলাম, সিনিয়র এক্সিকিউটিভ, পেওয়েল এর পক্ষ থেকে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:০৯ অপরাহ্ণ | বুধবার, ১০ মে ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd