শিরোনাম >>
শিরোনাম >>

অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট

অনিবন্ধিত অনলাইন পোর্টালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা
image_pdfimage_print

অনলাইন পোর্টাল খুলে অন্য গণমাধ্যমের সংবাদ কপি করার প্রবণতার সমালোচনা করে অনিবন্ধিত পোর্টালগুলোর বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অনিবন্ধিত অনলাইন পোর্টালের মাধ্যমে অপতথ্য, উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ ও কাউকে সামাজিকভাবে হেয় করার মতো সংবাদ প্রকাশের বিষয়ে সরকারের অবস্থান জানতে চান একজন সাংবাদিক।

জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা বলেন, এখন একটা অনলাইন পোর্টাল খুলে ফেলা হয় এবং অন্যান্য বহু জায়গা থেকে কপি করা হয়। জার্নালিজমে এটি করা উচিত না। আমরা এইটুকু নিশ্চিত করছি, অনিবন্ধিত কোনো প্রতিষ্ঠান আসলে কাজ করতে পারবে না। আমরা ধাপে ধাপে এই প্রক্রিয়ায় ঢুকবো, ঢুকছি। শুধু ঢাকায় না, ঢাকার বাইরেও প্রচুর এরকম প্রতিষ্ঠান রয়েছে, সবগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, এভাবে চলতে পারে না।

অনিবন্ধিত অনেক অনলাইন পোর্টাল নিবন্ধনের জন্য আবেদন করেছে। কিন্তু বিভিন্ন পর্যায়ে পুলিশ ভেরিফিকেশন, এসবি ও এনএসআইয়ের যাচাই শেষ না হওয়ায় তাদের নিবন্ধন প্রক্রিয়া আটকে রয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, অনিবন্ধিততের মধ্যে যারা অ্যাপ্লাই করেছেন, তার কিছু প্রসিডিউরাল ডিলে হচ্ছে সম্ভবত, আমি এটা নিয়ে আমরা রিসেন্টলি কথা বলেছি, সুতরাং আমি আপনাদের জানাতে পারি, যারা যোগ্য, তাদের খুব বেশি দেরি হবে না, আশা করি নিবন্ধন পেয়ে যাবেন।

গণমাধ্যমের নীতিমালা প্রণয়নের অগ্রগতি জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, গতকাল তথ্যমন্ত্রী সম্ভবত এটা নিয়ে কিছু কথা বলেছেন। পার্লামেন্টে কথা বলেছেন যে, নীতিমালা প্রণয়নের কাজ চলছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন, আপডেট হচ্ছে আমরা বিভিন্ন রকম স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলছি, একটা নীতিমালা আসছে। আপনারা নিশ্চিত থাকুন এটা আসবে, তবে আরেকটু সময় লাগবে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৪২ পিএম | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd