বিজ্ঞপ্তি | রবিবার, ১০ মে ২০২৬ | প্রিন্ট
মেঘনা ব্যাংক পিএলসি সম্প্রতি তাদের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়সহ সারাদেশের সব শাখা ও উপশাখায় কেক কাটা হয়। পাশাপাশি নানান আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মিজানুর রহমান। অনুষ্ঠানে সিনিয়র ম্যানেজমেন্ট টিম কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
এসময় ব্যবস্থাপনা পরিচালক ব্যাংকের সব শেয়ারহোল্ডার, গ্রাহক, শুভানুধ্যায়ী ও নিয়ন্ত্রক সংস্থার প্রতি তাদের অব্যাহত সহযোগিতা, আস্থা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Posted ৬:১৮ অপরাহ্ণ | রবিবার, ১০ মে ২০২৬
Desh Arthonity | Rina Sristy
Lk Cyber It Bd