মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আইএফআইসি ব্যাংকের নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ | প্রিন্ট

আইএফআইসি ব্যাংকের নাম পরিবর্তন
image_pdfimage_print

দেশীয় বেসরকারি খাতের ‘ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড’ বা আইএফআইসি ব্যাংকের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এর নাম হবে ‘আইএফআইসি ব্যাংক পিএলসি.’।

বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ২৮ মার্চ থেকে তফসিলি ব্যাংকগুলোর তালিকায় ‘ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড’ এর নাম ‘আইএফআইসি ব্যাংক পিএলসি.’ (ইংরেজিতে ‘IFIC Bank PLC.’) হিসেবে পরিবর্তন করা হয়েছে।

জানা গেছে, সংশোধিত কোম্পানি আইন ২০২০-এ সীমিতদায় কোম্পানি সনাক্তকরণ সংক্রান্ত ১১ ক ধারা নতুন করে যুক্ত করা হয়। নতুন ধারায় ‘সীমিতদায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে। ব্যাংক কোম্পানিগুলোর নামের শেষেও পিএলসি যুক্ত করতে কোম্পানির নাম ও সংঘস্মারক পরিবর্তন করতে হবে। এজন্য ব্যাংকটির নাম পরিবর্তিত করে আইএফআইসি ব্যাংক পিএলসি করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৩২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd