শনিবার ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্ট্যান্ডার্ড চার্টার্ডের নতুন সিএফও অনিল কেজরিওয়াল

বিজ্ঞপ্তি   |   বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট

স্ট্যান্ডার্ড চার্টার্ডের নতুন সিএফও অনিল কেজরিওয়াল
image_pdfimage_print

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) পদে যোগ দিয়েছেন অনিল কেজরিওয়াল।

তিনি ব্যাংকের কান্ট্রি ম্যানেজমেন্ট টিমেও যোগ দেবেন বলেও এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যাংকটি।

পাশাপাশি ব্যাংকের গ্লোবাল হেড অব নিউ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং হিসেবেও তিনি ভূমিকা অব্যাহত রাখবেন।

অনিল কেজরিওয়াল ২০০৬ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ইন্ডিয়াতে হোলসেল ব্যাঙ্কিং ফর সাউথ এশিয়ার হেড অব ফাইন্যান্স হিসেবে যোগ দেন।

এরপর ২০১২ সালে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড সিঙ্গাপুরে কাজ শুরু করেন। সেখানে তিনি দীর্ঘ ১২ বছর ক্লায়েন্ট কভারেজের জন্য গ্লোবাল চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, কর্পোরেট ফাইন্যান্স প্রোডাক্ট এবং প্রিন্সিপাল ফাইন্যান্স হিসেবে দায়িত্ব পালন করেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক জানিয়েছে, অনিল কেজরিওয়াল ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব ইন্ডিয়ার একজন প্রাক্তনী। স্ট্যান্ডার্ড চার্টার্ডে আসার আগে তিনি মুম্বাই ও বেঙ্গালুরুতে কেপিএমজিতে ১২ বছর কাজ করেন।

তিনি ব্যাংকটির গ্রাহক ও সহকর্মী মূল্যায়নে বিশেষ ভূমিকা পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয়।

তিনি বলেন, “অনিল কেজরিওয়ালের দক্ষতা, দূরদর্শী ব্যবসায়িক বিচক্ষণতা এবং বলিষ্ঠ নেতৃত্ব ব্যাংকের লক্ষ্য অর্জনে সহায়তা করবে।”

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৭ অপরাহ্ণ | বুধবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৪

Desh Arthonity |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
প্রধান সম্পাদক
তুহিন ভূঁইয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
আজাদুর রহমান
Contact

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

Phone: 01718-742422, 01911-539414

E-mail: desharthonity@gmail.com

Lk Cyber It Bd